ঢাকা, , ,
ঢাকা, , ,

ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না- মাহবুব উল আলম হানিফ

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
বিএনপি ক্ষমতায় থেকে দেশকে কিছু দিতে পারেনি। তারেক জিয়া হাওয়া ভবন বানিয়ে দূর্ণীতি করেছিলো। ৫বার বিশ্বে দূর্ণীতিতে ১ নম্বর হয়েছিলো বাংলাদেশ। বিশ্বের কাছে জঙ্গি ও সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত করেছিলো। যারা নির্বাচনে বাধা দিবে, কারচুপি করবে তাদের জন্য ভিসা নীতি। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে আওয়ামী লীগ আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে। নির্বাচনের প্রস্তুতি নিন। কোন ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবেনা।

 

৬ অক্টোবর ২০২৩ শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

 

 

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সমাবেশটির আয়োজন করা হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএনপি খুনীর দল। কিছুদিন আগে তারা মিরসরাইয়ে ১৫ বছরের এক ছেলেকে খুন করেছে। আমরা সজাগ থাকতে হবে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে তারা কাউকে হত্যা করতে পারবে না। আগামীতে যে নির্বাচন হবে, সে নির্বাচনে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায়।

 

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খদিজাতুল আলম সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সদস্য মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

এ সময় সীতাকুন্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com