ঢাকা, , ,
ঢাকা, , ,

পুঁজিবাজারে বাড়ল লেনদেন

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ অক্টোবর) পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন ৭৯টি কোম্পানির শেয়ারের বৃদ্ধি বিপরীতে কমেছে ৬৪ কোম্পানির শেয়ারের দাম। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮ দশমিক ৮০পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ পয়েন্টে।

এদিন বাজারে লেনদেন হওয়া ২৮১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির। বিপরীতে কমেছে ৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

বাজারে ৭ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬১৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৪৩০ কোটি ৪০ লাখ ৪৩ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্লের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল লাফার্জহোলসিমের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, জেমিনি সি ফুড, দেশবন্ধু, বাংলাদেশ শিপিং করপোরেশন,মুন্ন এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, এমারেল্ড অয়েল, বিডিকম এবং  রিপাবলিক ইনস্যুরেন্সের লিমিটেডের শেয়ার।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ২৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৬ পয়েন্টে। সিএসইতে ১২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

দিন শেষে সিএসইতে ৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার ১১০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ২৯০ টাকার শেয়ার।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com