ঢাকা, , ,
ঢাকা, , ,

বাংলাদেশ সেনাবাহিনী দেশের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে : প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দেশের অতন্ত্র প্রহরী হিসেবে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার পাশাপাশি সামাজিক অবস্থা উন্নয়নেও সর্বস্তরে অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। অতীতের ন্যায় দেশের যেকোন প্রয়োজনে এ বাহিনীর সর্বাত্মক অংশগ্রহণ থাকবে আশাবাদ ব্যক্ত করে দেশ ও দেশের বাহিরে সেনাবাহিনী যে গৌরব অর্জন করে চলেছে তার এবং এ বাহিনীর সকল প্রকার কার্যক্রমের প্রশংসা করেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়াম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।

 

 

১১ অক্টোবর ২০২৩ বুধবার দুপুরে খাগড়াছড়ি সেনানিবাসে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় পর্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন প্রতিষ্ঠার গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।

 

 

খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে, রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামাল মামুন, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর , সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী , খাগড়া ছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান,মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মুক্তা ধর সহ সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলে খাগড়াছড়ি রিজিয়নের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com