ঢাকা, , ,
ঢাকা, , ,

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম ,কুমিল্লা প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের উদ্যোগে ১১ অক্টোবর ২০২৩ বুধবার বিকেলে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহার সভাপতিত্বে থানা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে  চৌদ্দগ্রাম সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

অন্যান্যদের মধ্যে  পুলিশ পরিদর্শক অপারেশন শাহিনুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপন, পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাষ্টার নান্টু দেবনাথ, উপজেলা সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আমির হোসেন, মন্দির কমিটির পক্ষে টোটন দাস, বিমল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ,উপজেলার একটি পৌরসভা ও তেরো ইউনিয়নে ২২ টি মন্ডপে এ বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com