ঢাকা, , ,
ঢাকা, , ,

সোয়া তিন লাখ টাকায় পাক-ভারত ম্যাচের ভুয়া টিকিট বিক্রি

এক ম্যাচ ঘিরেই যেন সব উন্মাদনা। পাকিস্তান ভারত ম্যাচকে কেন্দ্র করে বিশ্বকাপের আগে থেকেই শুরু হয়েছে বিভিন্ন তোড়জোড়। এমনকি গুঞ্জন আছে, এই ম্যাচের জন্যই নাকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও আটকে রেখেছে বিসিসিআই। বিশেষ এই ম্যাচের জন্য নতুন করে টিকিটও ছাড়া হয়েছে। ম্যাচভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের লক্ষাধিক আসনের সবই এখন বিক্রি হয়ে গিয়েছে। 

আর এই উন্মাদনার সুযোগ নিয়েছেন এমন মানুষও আছে। নতুন করে ১৪ হাজার টিকেট ছাড়ার ঘোষণার পরেই এর সুবিধা নিতে কাজ শুরু করেন বেশ কিছু তরুণ। ভুয়া টিকিটের মাধ্যমে সোয়া তিন লাখ টাকা আয়ও করেছেন তারা। যদিও সেই অর্থ ভোগ করা হয়নি তাদের। পুলিশের হাতে আটক হয়েছেন সকলেই।

আহমেদাবাদ পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার চৈতন্য মান্দলিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অপরাধ বিভাগের সদস্যরা চারজনকে গ্রেপ্তার করেছেন। তাদের নাম জেমিন প্রজাপতি, ধ্রুমিল ঠাকুর, রাজবীর ঠাকুর ও কুশ মিনা। জেমিন, ধ্রুমিল ও রাজবীরের বয়স ১৮ বছর, কুশের বয়স ২১। তাদের বাড়ি আহমেদাবাদ ও গান্ধীনগরে।’

ক্রিকেট মাঠের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। যদিও রাজনৈতিক পরিবেশের কারণে দুই দলের মধ্যে স্বাভাবিক খেলা বন্ধ আছে। বর্তমানে আইসিসি এবং এসিসি নির্ধারিত সূচি ছাড়া মুখোমুখি হচ্ছেনা এই দুই দল। স্বাভাবিকভাবেই তাই বিশ্বকাপের সূচি ঘিরে আছে বাড়তি আগ্রহ। যার ফলে বিশ্বকাপ শুরুর আগেই আহমেদাবাদের সব হোটেলের বুকিং শেষ হয়ে গিয়েছে। হোটেলে জায়গা না পেয়ে হাসপাতালেও বুকিং দিয়েছেন অনেকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com