ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি :
‘‘দুনিয়ার মজদুর এক হও এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও এক হও’’ এই স্লোগানকে সামনে রেখে জেলার পানছড়িতে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

 

উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোঃ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান মোঃ আহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আল আমিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ ওবায়দুল হক আবাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন প্রমূখ সহ উপজেলা শ্রমিকলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com