ঢাকা, , ,
ঢাকা, , ,

ঢাকা-১৬ আসনে জাকের পার্টির প্রার্থী আমিনুল ইসলাম আমিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ  ঢাকা-১৬  আসনে জাকের পার্টির এমপি প্রার্থী নির্বাচনি কাউন্সিল ও মতবিনিময় সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পল্লবী থানা জাকের পার্টির সভাপতি হাজী মো. চুন্নু মিয়া। অনুষ্ঠানে  জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব শামীম হায়দার বলেন- দেশ ও জনগণের কল্যাণে যারা কাজ করতে চান তাদের নিয়ে এগিয়ে যাচ্ছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। রাজনীতিকে যারা আখের গোছানো ও লুটপাট হিসেবে দেখেন না, মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা যাদের রক্ত কণিকায় তারাই আছে জাকের পার্টিতে। জাকের পার্টি দেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন সাধনে অবিরাম কাজ করছে। তাই ঢাকা ১৬ আসনে পরিবর্তনের পথে গোলাপ ফুলে ভোট দেওয়ার আহ্বান জানায়। আরো বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল লতিফ খান যুবরাজ,মুরাদ হোসেন জামাল, মাহাবুবুর রহমান হায়দার, রবিউল ইসলাম রবি।  উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র ফ্রন্ট ,যুব ফ্রন্ট, মহিলা ফ্রন্ট সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন।

কাউন্সিলে এমপি প্রার্থী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুল ইসলাম আমিন- ১৪৫ ভোট, মোহাম্মদ আলী পেয়েছেন ৯১ ভোট,শেখ সৈয়দ আলী পেয়েছেন ৫৯ ভোট। ঢাকা ১৬ আসনের জন্য চুড়ান্ত প্রার্থী হিসাবে আমিনুল ইসলাম আমিন কে ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com