ঢাকা, , ,
ঢাকা, , ,

বিশ্ব হাত ধোয়া দিবসে পানছড়িতে শোভাযাত্রা

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
” শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

 

 

১৫ অক্টোবর ২০২৩ রবিবার সকালে পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন হতে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাত ধোয়া শেখানো হয়। পরে বিদ্যালয় শ্রেণীকক্ষে শিক্ষক- ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাবমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা সহ বিদ্যালয়ের শিক্ষক -ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com