ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ি সরকারি কলেজের পার্শ্বস্থ আঞ্চলিক সড়কে অবৈধ পার্কিং বন্ধ করতে শিক্ষার্থীদের মানব বন্ধন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সরকারি কলেজের পার্শ্বস্থ সড়কে অবৈধ পার্কিং বন্ধ করতে , শিক্ষার পরিবেশ ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যানবাহন সমূহ সরানোর দাবি জানিয়ে মানব বন্ধন করেছে কলেজের ছাত্র ছাত্রীরা।

 

১৭ অক্টোবর ২০২৩ , মঙ্গলবার সাড়ে ১১ টায় কলেজের পার্শ্বস্থ সড়কে সর্বমহলের সুদৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয় ছাত্রছাত্রীরা।

 

খাগড়াছড়ি সরকারি কলেজ ও সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে বক্তব্যে বলেন, বর্তমান সময়ে পর্যটক বাড়ার সাথে সাথে খাগড়াছড়িতে বাসের সংখ্যাও অনেক বেড়ে গেছে। বাসগুলো যন্ত্রতত্র পার্কিং করে রাখা হচ্ছে। সম্প্রতি কলেজের সামনে চেঙ্গী স্কয়ার থেকে খাগড়াছড়ি গেইট পর্যন্ত বাসগুলো সারাদিন পার্কিংয়ে পরে থাকায় ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগণের চলাফেরায় চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে। বাস শ্রমিকদের অসংযত চলাফেরা, কলেজ ক্যাম্পাসে ভিতর কলেজ মুখী হয়ে মলমূত্র ত্যাগ ও হৈ হুল্লুড়ে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

 

 

এছাড়া খাগড়াছড়ি গেইট সংলগ্ন কলেজ গেইট দিয়ে ছাত্রীদের  চলাফেরা করার সময় বাস শ্রমিকরা মেয়েদের প্রতি অশোভন আচরণ করছে। কলেজের সামনে পার্কিং থাকায় বাস শ্রমিকেরা কলেজ পুকুর থেকে পানি নেওয়ার সময় ছাত্রীরা চরম অস্বস্তিকর অবস্থায় পড়ে। প্রায়শই ক্ষেত্র বিশেষে ইভটিজিং এর শিকার হয়। বিকাল ও রাতে সেখানে একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। গাড়ির তেল- মোবিল ও নানা মানব বর্জ্য পদার্থে কলেজ আঙ্গিনার পরিবেশ দূষণ হচ্ছে।

 

 

এ সময় ছাত্র ছাত্রীরা স্থানীয় প্রশাসন সহ সর্বোচ্চ মহলের সু দৃষ্টি কামনা করে বলেন, আমরা আপনাদেরই সন্তান , আমাদের ন্যায় দাবি মেনে নিয়ে অভিলম্বে কলেজ গেইট হতে চেঙ্গী স্কয়ার এবং চেঙ্গী স্কয়ার হতে খাগড়াছড়ি গেইট পর্যন্ত যানবাহনসমূহ সরানোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যে কোন মূহূর্তে সড়ক দুর্ঘটনা সহ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন . খাগড়াছড়ি সরকারী কলেজ ও সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে হিতার্থ চাকমা, ফুটন্ত চাকমা, প্রিয়সী চাকমা, আবুল কালাম , পুষ্পিতা চাকমা, শফিউল আবসার, রিনা চাকমা, হেপি ত্রিপুরা প্রমুখ। এসময় কয়েকশত ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশ নেয়।

 

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ বা মানববন্ধন করেছে কিনা তা জানিনা। তবে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করে লিখিতভাবে স্মারক লিপির একটি কপি কলেজ কর্তৃপক্ষকে দিয়েছে । ছাত্র ছাত্রীদের দাবিদাওয়া গুলো যুক্তিসঙ্গত। আমরা গাড়ি যন্ত্রতত্র পার্কিং বিষযে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ সহ জেলার আইনশৃঙ্খলা মিটিংয়ে ও বিভিন্ন বৈঠকে বলে আসছি। আমরাও চাই এ সকল সমস্যার সমাধান হোক। এসব বিষয়ে শিক্ষকদেরও বিভিন্ন সময় অসম্মান ও বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com