ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:
দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।

 

 

১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার সকাল ১১ টার সময় সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।

 

 

সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আল আমিন প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন । এতে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক স্থানীয় যুবলীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

 

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আল আমিন বলেন, কেন্দ্রিয় নির্দশনানুযায়ী যুবলীগের গতিশীলতা বাড়ানোর লক্ষে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। উপজেলার ৫টি ইউনিয়নে এ কার্যক্রম আগামী এক সপ্তাহ চলবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com