ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়িতে শেখ রাসেল দিবস ও প্রবারণা উপলক্ষে বস্ত্র বিতরণ

মানিকছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
বঙ্গবন্ধু’র কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ৩০জন দরিদ্র ও বয়স্ক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য অংগ্য মারমা।

 

১৮ অক্টোবর ২০২৩ বুধবার বিকেল সাড়ে ৪টায় গচ্ছাবিলস্থ মাস্টার পাড়ায় অনাড়ম্বর অনুষ্ঠানে ইউপি সদস্য অংগ্য মারমা নিজ উদ্যোগে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৩০ জন হত-দরিদ্র ও বয়স্ক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

 

এ সময় মানিকছড়ি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম তালুকদার, পাড়া প্রধান উলাঅং মারমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান সহ এলাকার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com