ঢাকা, , ,
ঢাকা, , ,

বিদ্যুৎ-জ্বালানি খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রীর

দেশের বিদ্যুৎ-জ্বালানি খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে উভয় দেশের সংস্কৃতি, আমদানি-রপ্তানি, অর্থনীতি, বিনিয়োগ, বিদ্যুৎ-জ্বালানি খাত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত এ সময় প্রতিমন্ত্রীকে তুর্কি প্রজাতন্ত্র ঘোষণার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগদান করার আমন্ত্রণ জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com