ঢাকা, , ,
ঢাকা, , ,

দূর্গাপূজা উপলক্ষে শ্রীনগরে বাঘড়া ইউনিয়নে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার, শ্রীনগর, মুন্সিগঞ্জ :
শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিজ বাড়িতে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন বাঘড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

 

২২ অক্টোবর ২০২৩, রবিবার সকাল ১০ ঘটিকায় বাঘড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম উপস্থিত থেকে ১৫০ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি ৪টা মন্দিরে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।

 

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বীদের নারী-পুরুষ আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, প্রতি বছর চেয়ারম্যান দাদা আমাদের পূজার উপহার দেন।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com