ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্রীনগরে ইলিশ বেচাকেনার অপরাধে আটক ২

স্টাফ রিপোর্টার, শ্রীনগর ,মুন্সীগঞ্জ :
শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বহণ করার অপরাধে শামীম (২০) ও শান্ত (২২) নামে দুজকে আটক করেছে পুলিশ।

 

২২ অক্টোবর ২০২৩, রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মধ্য বাঘড়া বেপারী বাড়িতে মা ইলিশ বেচাকেনা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া পুলিশ ফড়ির এএসআই মাহমুদুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেন।

 

এ সময় ককশেড ভর্তি প্রায় ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃত শামীম মধ্য বাঘড়ার আব্দুর রহিমের ছেলে এবং শান্ত একই গ্রামের আব্দুল হকের ছেলে।

 

স্থানীয়রা জানায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য অসাধু ব্যক্তিরা পদ্মার চর থেকে মা ইলিশ এনে এলাকায় বিক্রি করছে। বাঘাড়া বেপারী বাড়ি ও বাঘড়া বাজার সংলগ্ন পদ্মার চর এলাকায় সুযোগ বুঝে মা ইলিশ বেচাকেনা হচ্ছে।

 

বাঘড়া পুলিশ ফাড়ির এএসআই মো. মাহমুদুল বলেন ,আজা বেপারী বাড়িতে ককশেডে ইলিশ বেখে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে ইলিশ সহ দুজনকে আটক করা হয়েছে।

 

শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com