ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
ফটিকছড়িতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও চলাচলের রাস্তা কেটে ক্ষতি সাধন করার অপরাধে এফবি ব্রিকফিল্ডের ম্যানেজার রফিকুল আলমকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

২৩ অক্টোবর ২০২৩, সোমবার সকালে উপজেলার হারুয়ালছড়ি এলাকায় অবস্থিত এফ.বি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে ভুজপুর থানা পুলিশের একটি টীম।

 

সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি.এম কামরুল ইসলাম বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com