ঢাকা, , ,
ঢাকা, , ,

মুরাদনগরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসক

মুরাদনগর , কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

 

 

২৩ অক্টোবর ২০২৩ ,সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন কালে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

অন্যান্যদের মধ্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহবায়ক পার্থ সারথি দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, নবীপুর পশ্চিম ইউপি’র চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, পূর্ব ধৈইর ইউপি’র চেয়ারম্যান শুকলাল দেবনাথ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ রায় সহ পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

 

 

এ সময় সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মন্ডপগুলোর পুরোহিত, কমিটির সভাপতি ও ভক্তদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com