ঢাকা, , ,
ঢাকা, , ,

আওয়ামী লীগের মতবিনিময় সভা বুধবার

আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সেদিন বিকেল ৩টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

গতকাল (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, ঢাকা জেলা আওয়ামী লীগ, উপজেলা-থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত দলীয় সব জনপ্রতিনিধি এবং সব সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় অংশ নেবেন।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com