ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ চারজন আটক

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে র‌্যাব-৭।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বিএসআরএম গেইটের বিপরিত দিক থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার নুর নবীর ছেলে মোঃ ফরহাদ (১৮), নাছির উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (২৩), আলা উদ্দিনের দুই ছেলে রেজাউল করিম (২৪) ও মোঃ ফজল করিম (২১)। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরি ধারালো রামদা সদৃশ বড় ছোরা, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টায় মহা সড়কের সোনা পাহাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতি কালে একটি সিএনজি-অটোরিক্সা সহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও তারা মাদকদ্রব্য (বিদেশী মদ ও গাঁজা) চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়- বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্র্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ অক্টোবর ২০২৩ বুধবার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতারকৃত চারজনকে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের এক সদস্য বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com