ঢাকা, , ,
ঢাকা, , ,

সীতাকুণ্ড অর্ধ শতাধিক অনাথ শিশুর মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ

সীতাকুণ্ড , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকরমঠ ও মিশনের অর্ধ শতাধিক অনাথ শিশুর মাঝে খাবার ও খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছে ছাত্রলীগ।

 

২৫ অক্টোবর ২০২৩ বুধবার বিকেলে উপজেলার পৌর সদরস্থ অনাথ আশ্রমের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে অনাথ শিশুদের হাতে এসব তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ বণিক। এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ সীতাকুণ্ড উপজেলার আইন সম্পাদক সুদীপ্ত চৌধুরী, ছাত্রলীগ কর্মী দিব্য,দুর্লভ,রাকেশ।

 

 

ছাত্রলীগ নেতা শুভ বণিক বলেন,শারদীয় দুর্গোৎসবে আনন্দ বঞ্চিত অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত উপহার উত্তর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাঁরা আজ অনাথ শিশুদের মাঝে বিতরণ করেছেন। তাদের বিতরণ করা খাবার ও খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে হাসি ফুটেছে প্রায় অর্ধ শতাধিক অনাথ শিশুর মুখে। উপহার পেয়ে শিশুদের মুখে যে আত্মতৃপ্তির হাসি ফুটেছে,তাতেই ভিন্নমাত্রার এক আনন্দময় অনুভূতির সৃষ্টি হয়েছে তাদের মাঝে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com