ঢাকা, , ,
ঢাকা, , ,

রুশ-অধিকৃত ইউক্রেনীয় শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

রাশিয়া-অধিকৃত ইউক্রেনের একটি শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু। ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়ান সামরিক বাহিনীর সদস্যরা তাদের হত্যা করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, রাশিয়া-অধিকৃত পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরে দুই শিশুসহ নয়জনকে তাদের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান সৈন্যদের কাছে নিজেদের বাড়ি তুলে দিতে অস্বীকার করার পর গত ২৭ অক্টোবর পুরো এই পরিবারকে সেনারা হত্যা করে বলে তারা বিশ্বাস করেন।

রাশিয়ান তদন্তকারীরা বলছেন, এই ঘটনায় দুই পুরুষ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তারা রাশিয়ার দূর প্রাচ্যের রুশ সৈন্য বলেও জানিয়েছেন তারা।

বিবিসি বলছে, ইউক্রেন ও রাশিয়া এই হামলার বিষয়ে পৃথক তদন্ত শুরু করেছে। এই ঘটনার যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেখানে রক্তাক্ত এবং গুলিবিদ্ধ লাশ বিছানায় পড়ে আছে বলে দেখা যাচ্ছে। নিহতদের মধ্যে কেউ কেউ তাদের মৃত্যুর সময়ও আলিঙ্গনে আবদ্ধ ছিলেন।

ইউক্রেনের ন্যায়পাল দিমিত্রো লুবিনেট সোমবার বলেছেন, ভলনোভাখা শহরের এই হত্যাকাণ্ডে ‘রাশিয়ানদের রক্তাক্ত হাত জড়িত’। টেলিগ্রামে তিনি বলেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে, দখলদাররা পুরো পরিবারকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনার আগে এসব ব্যক্তি জন্মদিন উদযাপন করছিল এবং তারা নিজেদের বাড়ি দখলদারদের কাছে হস্তান্তর করতে অস্বীকার করে।’

ইউক্রেন নিয়ন্ত্রিত দোনেৎস্কের প্রসিকিউটর অফিস প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, বাড়ি খালি করার দাবি প্রত্যাখ্যান করার পরে সেনাবাহিনীর ইউনিফর্মে থাকা হামলাকারীরা পরিবারটিকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে যাদের জন্ম ২০১৪ এবং ২০১৮ সালে হয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। ‘বিশেষ সামরিক অভিযান’ নামে এই আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরই ভলনোভাখা শহরটি দখল করে নেয় রাশিয়ান বাহিনী।

অবশ্য চলমান যুদ্ধে শহরের বেশিভাগ অংশই ধ্বংস হয়ে গেছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com