ঢাকা, , ,
ঢাকা, , ,

সেমির সম্ভাবনা বাড়ছে আফগানিস্তানের, যে সমীকরণ

স্বপ্নের মতো একটা বিশ্বকাপ কাটাচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে হেরে আসর শুরু করলেও এখন পর্যন্ত হারিয়ে দিয়েছে সাবেক ও বর্তমান তিন চ্যাম্পিয়ন দল -ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতে জোরালোভাবেই রয়েছে সেমিফাইনালের দৌড়ে।

গত ১৫ অক্টোবর দিল্লিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে হইচই ফেলে দেয় আফগানিস্তান। র‍্যাংকিং আর অবস্থান বিচারে সেটা বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটনই। এরপর ২৩ অক্টোবর চেন্নাইয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দেখায় হাশমতউল্লাহ শহিদীর দল। আফগান রূপকথা সেখানেই শেষ নয়। সর্বশেষ তারা দাপুটে জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নদের ৭ উইকেটে হারানোর কৃতিত্ব দেখায় আফগানরা।

৬ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্টে টেবিলের ছয়ে আছে আফগানিস্তান। সমান পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে আছে পাকিস্তান। নেট রান রেটের কারণে বাবরদের চেয়ে পিছিয়ে আছে আফগানরা। মাইনাস ০.৭১৮ রান রেটটাই সেমির পথে তাদের সবচেয়ে বড় বাধা। তবে আশা আছে এখনও। আফগানদের ম্যাচ বাকি আছে তিনটি। শেষ তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের তিনটি জিততে পারলেই শেষ চারের জায়গা অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের। সে ক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করবে রশিদ-মুজিবরা।

অন্য দলগুলোর মধ্যে বর্তমানে ৮ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে হারে এবং অস্ট্রেলিয়া যদি বাংলাদেশ বা ইংল্যান্ডের মধ্যে যে কোনো এক ম্যাচে হারে তাহলে ১০ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করবে তারা। ১২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান তখন সহজেই চলে যাবে সেমিতে।

তবে বাকি থাকা তিন ম্যাচের দুটিতে জিতলেও সুযোগ থাকবে আফগানদের। সে ক্ষেত্রে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করবে তারা। বাকি দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যদি আরও ১টি করে ম্যাচ জিতে তাদেরও পয়েন্ট হবে ১০। সে ক্ষেত্রে বড় প্রভাবক হবে নেট রানরেট। তবে আফগানদের সুযোগ আছে আরও। যদি নিউজিল্যান্ড বাকি দুই ম্যাচ এবং অস্ট্রেলিয়া বাকি তিন ম্যাচে হারে এবং নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও পাকিস্তান একটি করে ম্যাচ হারে তাহলে নেট রান রেটের হিসাব ছাড়াই সেমিতে যাবে আফগানিস্তান।

পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থান দখলে রেখেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দলই পেয়েছে ৮ পয়েন্ট। তাদেরকেই মূলত চ্যালেঞ্জ জানাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানসহ পয়েন্ট টেবিলের চারের বাইরের দলগুলো।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com