ঢাকা, , ,
ঢাকা, , ,

মাটিরাঙ্গার তাইন্দং-এ গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

মাটিরাঙ্গা,,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ চাপায় কামাল মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কামাল মাটিরাঙা উপজেলার সীমান্ত এলাকা তাইন্দং নোয়াপাড়ার খোরশেদ আলমের ছেলে।

 

৯ নভেম্বর ২০২৩ , বৃহস্পতিবার সকালে তাইন্দং হাজাছড়া এলাকায় কাঠ আনতে যান শ্রমিক কামাল মিয়া। কাঠ বহন করতে গিয়ে চাপা পড়ে গুরুতর আহত হয়।

 

তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রতিদিনের মত সকাল সাড়ে আটটার কাজ করতে যায়। কাঁধে কাঠ বহন করার সময় পা পিছলে গেলে গাছ চাপা পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পানছড়ি উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

 

 

প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানায়, ইউপি চেয়ারম্যানের পেয়ার আহাম্মদ মজুমদারের সাইডে কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে কামাল মিয়া আহত হয়। পরে হাসপাতালে নিলে মারা যায়।

 

মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com