ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে “রোড টু স্মার্ট বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি  :
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।

 

১০ নভেম্বর ২০২৩ ইং শুক্রবার বিকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল মোমিন এর সভাপতিত্বে “রোড টু স্মার্ট বাংলাদেশ” শীর্ষক ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

ক্যাম্পেইনার প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার, রোড টু স্মার্ট বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের প্রফেসর ড. কামরুল হাসান, প্রফেসর ড. স্বপন কুমার রায় ,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শামীম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আল আমিন, ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com