ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায়  অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

 

১১ নভেম্বর ২০২৩, শনিবার বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে চট্টগ্রাম ফিড মিলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাসু দেব (৩৬)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীস্বরাই গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি এনজিওতে চাকুরী করতেন। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, মহাসড়কের ছোট কমলদহ এলাকার চট্টগ্রাম ফিড লিঃ এর  উত্তর পাশে চট্টগ্রাম মুখী লেনে একটি অজ্ঞাতনামা গাড়ী সামনে থাকা একটা মোটর সাইকেলের পিছনে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। মাথায় গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হওয়াতে তিনি মৃত্যু বরন করেন। মৃতের লাশ এবং দুর্ঘটনায় কবলিত মোটর সাইকেল কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com