ঢাকা, , ,
ঢাকা, , ,

স্বপ্নের বাড়ি এত কম দামে কেন বেচে দিলেন রণবীর?

বলিউডের তীর্থস্থান মুম্বাইয়ে এমনতেই বাড়ি কিংবা অ্যাপার্টমেন্টের দাম  আকাশছোঁয়া। সেখানে তারকাদের অ্যাপার্টমেন্ট কিংবা বাংলো কত টাকায় বিক্রি হবে তা সবাই আন্দাজ করতে পারেন।

সম্প্রতি নিজের কেনা দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন বলিউডের অভিনেতা রণবীর সিং! হঠাত কেন অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন এই অভিনেতা? টাকা সমস্যা নাকি অন্য কারণ? সব শেষ একটি ছবিও হিট হয়নি তার। সামনেই সিংহামের এক বিশাল ইউনিটে দেখা যাবে তাকে।

এদিকে বলিপাড়ায় কান পাতলে শুনা যাচ্ছে, তার দুটি অ্যাপার্টমেন্ট নাকি খুব কম টাকায় বিক্রি করে দিয়েছেন। মুম্বাইয়ের গরেগাওতে দুটি ফ্ল্যাট ছিল তার। যেগুলো মায়ের তত্ত্বাবধানেই কিনেছিলেন তিনি। ফ্ল্যাটদুটি মাত্র ১৫ কোটি ২০ লক্ষে বিক্রি করেছেন। জানা গেছে, যিনি কিনেছেন তিনি নাকি, রেজিস্ট্রেশনের সব কাজও সেরে ফেলেছেন।

কিন্তু হঠাৎ কেন ফ্ল্যাট বিক্রি করলেন?

এ অভিনেতা কিছুদিন আগে ১১৫ কোটি দিয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। যেখানেই সুখের সংসার সাজিয়েছেন তিনি। স্ত্রী দীপিকা সেই বাড়িতেই আছেন। যদিও, ফ্ল্যাট বিক্রির ঘটনা নতুন নয়, এর আগেও তিনি বিক্রি করেছেন কয়েক কোটি টাকার সম্পত্তি। কেন তিনি একসঙ্গে দুটি ফ্ল্যাট বিক্রি করলেন তা এখনও জানা যায়নি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com