ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে ৫ম পর্যায়ের ১ম ধাপের ২০ পরিবারকে জমি সহ গৃহ প্রদান

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
মুজিববর্ষে “ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে এবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫ম পর্যায়ের ( ১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

 

১৪ নভেম্বর ২০২৩ , মঙ্গলবার সকালে ৫ম পর্যায়ের ( ১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে গণভবন প্রান্ত থেকে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সারা দেশব্যাপী অনুষ্ঠিতব্য গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পানছড়ি উপজেলায় বরাদ্দ পাওয়া ৫ম পর্যায়ের ( ১ম) ধাপে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে জমি সহ গৃহ প্রদান করা হয়েছে। উদ্বোধন এবং সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ও আমন্ত্রিত অতিথিগন।

 

 

এই সময় পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা , আহির উদ্দিন, ভুমি ধর রোয়াজা সহ উপকারভোগী গণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com