ঢাকা, , ,
ঢাকা, , ,

মেট্রোরেলে হারানো সন্তানকে ফিরিয়ে দিলো এমআরটি পুলিশ

মায়ের সঙ্গে আগারগাঁও থেকে মতিঝিলে যাওয়ার জন্য মেট্রোরেলে উঠে হঠাৎ হারিয়ে যায় ভিকারুননিসা স্কুলের এক ছাত্রী। সন্তান হারিয়ে ওই ছাত্রীর মা দিগ্বিদিক ছোটাছুটি করে কর্তব্যরত ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের সহযোগিতা চান। 

সময় ক্ষেপণ না করেই মায়ের কাছ থেকে ওই ছাত্রীর বর্ণনা শুনে পরবর্তী স্টেশনে হারানো সংবাদটি জানালে ফার্মগেট স্টেশনে কর্মরত এমআরটি পুলিশ সদস্যরা ট্রেন থেকে মেয়েটিকে খুঁজে বের করেন।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্স অ্যান্ড ইন্ট) মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মূলত ফাইনাল পরীক্ষার চিন্তায় বেখেয়ালে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওই ছাত্রী। পরবর্তীতে ফার্মগেট স্টেশনে তার সন্তানকে ফিরিয়ে দেন এমআরটি পুলিশের সদস্যরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com