ঢাকা, , ,
ঢাকা, , ,

তফসিলকে স্বাগত জানিয়ে মনোনয়নপত্র বিতরণের সময় জানাল তৃণমূল বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সাধুবাদ জানিয়ে আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি।

সংবাদ সম্মেলনে শমশের মুবিন চৌধুরী বলেন, গতকাল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে।

তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি।

আমাদের এটাও দাবি সকল পর্যায়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যেন তাদের উপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে পালন করে।

তিনি বলেন, তণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ১৮ নভেম্বর থেকে বিতরণ শুরু করবে। মনোনয়ন ফি ৫  হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com