ঢাকা, , ,
ঢাকা, , ,

সব বিশ্ববিদ্যালয়কে অভিন্ন আর্থিক নীতিমালা মেনে চলার আহ্বান

দেশের সব বিশ্ববিদ্যালয়কে ‘অভিন্ন আর্থিক নীতিমালা’ মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

শনিবার (১৮ নভেম্বর) ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইউজিসির অর্থ ও হিসাব বিভাগ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। স্বাগত বক্তব্য দেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদার।

মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে ইউজিসি এরই মধ্যে আর্থিক নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। এটি আর্থিক খাতে ‘আমব্রেলা নীতিমালা’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম বন্ধ হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো অডিট আপত্তির খড়গ থেকে বেরিয়ে আসতে পারবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। সেই অনুপাতে উচ্চশিক্ষার মানোন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। মানসম্পন্ন উচ্চশিক্ষা ও উচ্চশিক্ষার কৌশলগত পরিকল্পনা (২০১৮-৩০) বাস্তবায়ন করতে হলে জাতীয় বাজেটে উচ্চশিক্ষা খাতের বরাদ্দ বাড়াতে হবে। সংকট সমাধানে ২০৩০ সালের মধ্যে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের ৬ শতাংশ বৃদ্ধি করতে হবে।

কর্মশালায় দেশের ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের প্রধান এবং বাজেট শাখার দায়িত্বপ্রাপ্ত মোট ১০৫ কর্মকর্তা অংশ নেন।

দিনব্যাপী এ কর্মশালায় নতুন ফরম্যাট অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন সেশন পরিচালনা করা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com