ঢাকা, , ,
ঢাকা, , ,

আলীকদমে বিজিবি কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আলীকদম , বান্দরবান প্রতিনিধি:
জেলার আলীকদম উপজেলার দূর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

 

 

২০ নভেম্বর ২০২৩ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরে বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি উপস্থিত থেকে ২৩৪ জন স্থানীয় গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

 

এ সময় লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি, অধিনায়ক, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি বলেন, বর্তমানে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশের সবচেয়ে দূর্গম অঞ্চলগুলোর অন্যতম থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আলীকদম উপজেলা সহ থানচি সীমান্তে বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি-র এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com