ঢাকা, , ,
ঢাকা, , ,

মুন্সীগঞ্জ-১ আসনে মসিউর রহমানের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

শ্রীনগর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান চপল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

 

তিনি২০ নভেম্বর সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহ করার পর তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। মসিউর রহমান চপল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামের সন্তান।

 

গত শনিবার সকালে শুরু হয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলছে এ কার্যক্রম। মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বেশি থাকলে একদিন মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার সময় বাড়ানো হতে পারে। শনি ও রবিবার আট বিভাগে ২২৮৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com