ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে পাহাড় কাটায় দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের বাজার চৌধুরী পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এ জরিমানা করেন।

 

দণ্ডপ্রাপ্ত মো: হানিফ (২৩) সে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মো: নুরুন্নবীর ছেলে এবং মো: জামাল উদ্দিন (৩১) সে রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মো: ইউছুফ এর ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক দুই মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। দন্ডিতরা অর্থদণ্ডের সমূদয় অর্থ পরিশোধ করায় সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com