ঢাকা, , ,
ঢাকা, , ,

কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা-র মনোনয়ন পাওয়ায় পানছড়িতে আনন্দ মিছিল

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে আওয়ামী লীগ হতে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় রবিবার বিকালে পানছড়িতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

 

পানছড়ি উপজেলা আওয়ামী লীগ- যুরলীগ-ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের র উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

 

এ সময় বক্তারা বলেন, প্রার্খী অনেক থাকবে, দলীয় সিদ্ধান্ত যাকেই দিয়েছেন ,আমরা সম্মলিতভাবে তার পক্ষে কাজ করবো। আগামী নির্বাচনে সকলকে আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজ করে বিজয়ী করতে হবে।

 

এসময় উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com