ঢাকা, , ,
ঢাকা, , ,

ইসলামিক ফাউন্ডেশনের ইপিআই কার্যক্রম বাস্তবায়নে অবহিত করন সভা

পানছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়ি উপজেলায় মসজিদ সমুহের খতিব ইমাম ও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিশু শিক্ষা ও গন শিক্ষার মহিলা শিক্ষিকাগনের অংশগ্রহণে সম্প্রসারিত টিকা দান কর্মসূচী (ইপিআই) কার্যক্রম বাস্তবায়নে অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

 

২৭ নভেম্বর -২০২৩ সোমবার সকালে পানছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপার ভাইজার শাহাদাত উল্ল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হাসান উপস্থিত ছিলেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা উপ-পরিচালক নাজমুস সাকিব, জেলা অফিস সহকারী শাহ সাহেব ঈমন, জেলা মাষ্টার টেইনার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সাধারন কেয়ার টেকার দানেশ আলী আজাদী, ইসমাইল বিন ইউসুফ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন ও শিশু শিক্ষা ও গন শিক্ষার মহিলা শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরুজ্জামান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com