ঢাকা, , ,
ঢাকা, , ,

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, প্রার্থী সংখ্যা প্রায় পৌনে তিন হাজার।

২০২৪ সালের ৭ জানুয়ারির এ ভোটে দলীয় ও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হতে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা।

ইসির জনসংযোগ পরিচালক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ সংসদীয় আসনের জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সারা দেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৪১ প্রার্থী
খেলাপি প্রার্থীদের নির্বাচন ঠেকাতে তথ্য চায় বাংলাদেশ ব্যাংক
এবার আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০টি দল অংশ নিলেও বিএনপিসহ ১৪টি দল এখনো ভোটের বাইরে রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com