ঢাকা, , ,
ঢাকা, , ,

বাঘাইহাটে পার্বত্য শান্তি চুক্তি দিবসে সেনা জোনের শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

বাঘাইছড়ি, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট জোন ও এলাকাবাসীর উদ্যোগে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভূলে জাঁকজমক ভাবে একত্রিত হয়ে শান্তিশৃঙ্খলা বজায় রেখে শান্তি চুক্তি স্বাক্ষর দিবস উদযাপিত হয়েছে।

 

 

২রা ডিসেম্বর ২০২৩ , শনিবার সকালে ২৬ তম পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর দিবস উপলক্ষে বাঘাইহাট ৬ ই বেংগলের আয়োজনে বাঘাইহাট সেনাবাহিনীর খেলার মাঠ থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

 

স্থানীয় সকল পাহাড়ি- বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের লোকজনের অংশ গ্রহনের র‌্যালিটি বাঘাইহাট বাজার ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদ এলাকা ঘুরে শেষে হয়। পরে জোন সদরের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের ও হেডম্যান ও কার্বারীদের নিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।

 

 

এ সময় বাঘাইহাট জোনের আরএমও ডাক্তার ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ এএমসি-র চিকিৎসা সেবা ব্যবস্থাপত্রে হতদরিদ্র ও দুস্থ পাহাড়ী বাঙ্গালী ২ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

বাঘাইহাট জোন সদর প্রশিক্ষন মাঠে পাহাড়ি-বাঙ্গালী শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে যারা শান্তি বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে দমন করতে হবে। কারন আমাদের দেশে কোন সন্ত্রাসীর ঠাই নাই। বলেন, পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি, রাস্তা, স্কুল, কলেজ, পর্যটন নগরী সহ উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর দিক নির্দেশনায় বাঘাইহাট সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি উন্নয়ন ঘটছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com