ঢাকা, , ,
ঢাকা, , ,

শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলা, বহু হতাহতের শঙ্কা

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কয়েকটি ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অসংখ্য ফিলিস্তিনি।

রোববার (৩ ডিসেম্বর) জাবালিয়ায় এ হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে একসঙ্গে হামলা চালানো হয়। এতে একসঙ্গে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে।

ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়েছেন তাদেরও উদ্ধার করতে পারছেন না উদ্ধারকারীরা। কারণ তাদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন, যেখানে হামলা চালানো হয়েছে সেখানে পুরো একটি ব্লক পুরোপুরি ধসে গেছে। ওইখানকার পরিস্থিতি এখন বর্ণনাতীত।

আহতদের উদ্ধার করে স্ট্রেচার এমনকি ঘরের তোশকে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এক শিশুকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমার বাবা কোথায়?’

অপর এক বাসিন্দা বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা মানুষের বাঁচার আকুতি শুনেছি।

সূত্র: আলজাজিরা

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com