ঢাকা, , ,
ঢাকা, , ,

প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়,প্রতিবন্ধীরা দেশের সম্পদ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করতে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্যকে সাসনে রেখে খাগড়াছড়িতে জেলা পরিষদ, সমাজ সেবা অধিদপ্তর ও কারিতাস বাংলাদেশ এর আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

 

 

৩ ডিসেম্বর রবিবার সকালে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজ সেবা বিভাগের আহ্বায়ক ক্যজরী মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু উপস্থিত ছিলেন ।

 

 

সভায় অতিথিরা বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়,তারা দেশের সম্পদ। তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। প্রতিবন্ধীদের বর্তমানে সাহায্যের কথা বলবেনা। প্রতিবন্ধীরা আজ অধিকারের কথা বলবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য মাসে মাসে ভাতা দিচ্ছে। সেটা তাদের অধিকারের পরিণত করেছে।

 

 

এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, ডা. রতন খীসা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দীন,সহকারী পরিচালক রোকেয়া বেগম, জেলা প্রতিবন্ধী কার্যালয়ের কর্মকর্তা মো: শাহজাহান , তৃণমূল উন্নয়ান সংস্থা’র মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা,কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের স্বেচ্ছাসেবক শ্রীয়তি চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com