ঢাকা, , ,
ঢাকা, , ,

সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান নায়ক ফেরদৌসের

সবাইকে ভোটকেন্দ্রে এসে‌‌ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক‌ ফেরদৌস।

সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ফেরদৌসের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম।

এরপর সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। মনোনয়নপত্র দাখিলের পর থেকে টেনশনে ছিলাম আমি কোথাও ভুল-ভ্রান্তি করেছি কি না, আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় কি না। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করব।

বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে ফেরদৌস বলেন, এটা তাদের সিদ্ধান্ত। তারা প্রতিযোগিতায় না এলে এখানে আমার কিছু বলার নেই।

তিনি বলেন, ঢাকা-১০ আসনে যে কয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের মধ্যে  প্রতিযোগিতামূলক ইলেকশন হবে।

ভোটারদের উদ্দেশে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমি সবার কাছে অনুরোধ জানাব আপনারা ভোটকেন্দ্রে আসুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com