ঢাকা, , ,
ঢাকা, , ,

ওমানে গাড়ি দূর্ঘটনায় মিরসরাইয়ের খায়রুল নিহত

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা খাইরুল ইসলাম চৌধুরী (৪৪) ওমানে গাড়ি চাপায় নিহত হয়েছে।

 

 

৩ ডিসেম্বর ২০২৩ রবিবার বেলা ১১ টায় ওমানে এই দুর্ঘটনা ঘটে। খাইরুল মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর চতুর্থ সন্তান।

 

 

খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ওমানে গাড়ি চাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যান। এখন তার মরদেহ একটি হাসপাতালে রাখা হয়েছে। তিনি ৭ বছর ধরে ওমানে রয়েছেন। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন। খাইরুলের স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠালে এক সপ্তাহের মধ্যে মরদেহ দেশে আনা হবে।

 

 

৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল নামে আমার ইউনিয়নের বাসিন্দা এক প্রবাসী মারা যাওয়ার খবর শুনেছি। খুব খারাফ লাগছে। পরিবার-পরিজন ছেড়ে জীবিকার সন্ধানে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন। তার মরদেহ দেশে আনার জন্য আমার পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com