ঢাকা, , ,
ঢাকা, , ,

অবরোধে পণ্যবাহী ট্রাকে আগুনে শ্রমিক নিহতের প্রতিবাদে পানছড়িতে আ.লীগের বিক্ষোভ মিছিল

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
দেশব্যাপী বিএনপির আহুত অবরোধ ও হরতালে গত ২৬ নভেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় সরকারি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তেরা।

 

 

এতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেলপার শ্রমিক মো. বেলাল হোসেন। আর এ ঘটনার প্রতিবাদে পানছড়ি উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

৪ ডিসেম্বর ২০২৩, সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

মিছিল শেষে সমাবেশে বক্তারা, বিএনপি জামায়াত কর্তৃক অবৈধ হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাসে পরিবহন শ্রমিক বেলাল হোসেন নির্মম হত্যাকান্ডের শিকার। অনতিবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com