ঢাকা, , ,
ঢাকা, , ,

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে খালপাড়ে হেলে গেলো ভবন

চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি খালপাড়ে তিন তলা একটি ভবন হেলে পড়েছে।

 

 

৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে পাহাড়তলীর উত্তর সরাইপাড়া এলাকায় ওই ভবনটি হেলে পড়েছে বলে চট্টগ্রামে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন।

 

 

তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, তিন তলা ওই ভবনটির পাশে গয়নার ছড়া খাল খননের কাজ চলছিল। তাতে ভবনটির নিচের মাটি সরে গেছে। ওই ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করছে বলে জানা গেছে। এখনও ভবনটিতে কোন ফাটল দেখা না গেলেও ভবনটির বাসিন্দারা মধ্য শংকা কাজ করছে।

 

স্থানীয় জনসাধারন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তিনতলা ওই ভবনের পাশের আরেকটি ভবনের মাঝে ৬ ইঞ্চি দুরত্ব ছিল আগে। এখন সেই দুরত্ব আর নেই।

 

প্রসঙ্গত: কয়েকদিন আগেও নগরীর বায়েজীদ বোস্তামী এলাকার শহীদ নগরে একটি খালপাড়ে চারতলা একটি ভবন হেলে পড়েছিল। সেই ভবনটির পেছন দিয়ে প্রবাহিত একটি খালের খনন কাজ চলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ( চউক)’ র অধীনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায়। তবে শহীদ নগরের ওই ভবন মালিককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিপূর্বে সতর্ক করেছিল বলে জানা গেছে।

 

 

তিনি বলেন, এখনই ভবনটি থেকে লোকজনকে সরানো হচ্ছে না। প্রকৌশলীরা দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফায়ার সার্ভিস, পুলিশ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ঘটনা স্থলে রয়েছেন বলে জানা গেছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com