ঢাকা, , ,
ঢাকা, , ,

চট্টগ্রামে হেলে পড়া ভবন তদন্তে জেলা প্রশাসনের ৭ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম :
নগরের সরাইপাড়া এলাকায় ৩ তলা ভবন হেলে পড়া ও দুটি সেমি পাকা ঘর ভেঙ্গে পড়ার ঘটনায় চট্টগ্রামের জেলা প্রশাসন সাত সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মেহাম্মদ ফখরুজ্জামান।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ নভেম্বর) সন্ধা ছয়টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের নেতৃত্বে পরিদর্শনে যান কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) উমর ফারুক, সিনিয়র সহকারী কমিশনার জামিউল হিকমা সজীব ও সিএমপি’ র কর্মকর্তা বৃন্দ । এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভবন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জানতে পারেন, হেলে পড়া ভবনটির পেছনে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি ( সিডিএ)’র খাল খনন প্রকল্পের কাজ সেনাবাহিনী বাস্তবায়ন করছে। সেই খাল খনন করায় ভবনের পিলার দুর্বল হয়ে পড়েছে মর্মে বাসিন্দারা দাবী করেছেন। পাশাপাশি সেমি পাকা দুটি ঘর ভেঙে গেছে দেখা যায়। ইতিমধ্যেই দুটি ভবন ও সেমি পাকাঘর গুলোর প্রায় ৩০ টি পরিবারকে ঝুকিপূর্ণ এসব স্থাপনা থেকে সরিয়ে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে সিএমপি’র প্রতিনিধি, সিটি করপোরেশনের প্রতিনিধি, সিডিএ’র প্রতিনিধি, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পিডব্লিউডি’র প্রতিনিধিকে রাখা হয়েছে। কমিটি প্রয়োজনে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com