ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে ৩ শ সুন্ধি কাছিম উদ্ধার

মিরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ে ৩ শত সুন্ধি কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার থেকে কাছিমগুলো উদ্ধার করেন বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন। পরবর্তীতে রাত ৯ টায় কাছিমগুলো দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক উপজেলার মহামায়া লেকে অবমুক্ত করেন তিনি।

 

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে বস্তার বিষয়ে জিজ্ঞেস করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে বস্তা খুলে দেখি প্রায় ৩০০ টির মত সুন্ধি কাসিম। তখন এগুলো উদ্ধার করে আমি হেফাজতে নিয়ে যাই। উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রাত ৯ টায় উপজেলার মহামায়া লেকে কাছিমগুলো অবমুক্ত করে দিই।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com