ঢাকা, , ,
ঢাকা, , ,

বাঁশখালী সাংবাদিক সমিতি’র আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালী , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরতদের নিয়ে বাঁশখালী সাংবাদিক সমিতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার বাঁশখালী উপজেলা সদরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মোট ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ শফি উল্লাহ’র সভাপতিত্বে এ সময় আবু বক্কর বাবুল (দৈনিক যুগান্তর) কে আহবায়ক, জোবাইর চৌধুরী (দৈনিক জনকণ্ঠ) কে যুগ্ন-আহ্বায়ক ও মুহাম্মদ মিজান বিন তাহের (দৈনিক মানবকণ্ঠ) কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

 

 

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সৈকত আচার্য্য (দৈনিক সংবাদ), শিব্বির আহমদ রানা (দৈনিক অধিকার ও দ্যা ডেইলি বাংলাদেশ টুডে), রিয়াদুল ইসলাম রিয়াদ (দৈনিক যায় যায় দিন), সাঈফী আনোয়ারুল আজিম (দৈনিক সকালের সময়), মোহাম্মদ দিদার হোসাইন (দৈনিক সকালের সময়), মোহাম্মদ আফনান চৌধুরী (দৈনিক গণকণ্ঠ)।

 

ওই সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর প্রত্যক্ষ ভোটে আহবায়ক কমিটি গঠন করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com