ঢাকা, , ,
ঢাকা, , ,

শরীয়তপুর-২ আসনের বিকল্পধারার প্রার্থী আমিনুল ইসলাম বুলু পল্লবীস্থ শরীয়তপুরবাসীর কাছে দোয়া চাইলেন

বিকল্পধারা বাংলাদেশের সহদপ্তর সম্পাদক ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে প্রার্থী হয়েছেন। প্রার্থী হয়ে তিনি শুক্রবার (৮ডিসেম্বর ) সন্ধ্যা ৭ ঘটিকায় পল্লবীর সবুজবাংলা গেইট সংলগ্ন তালতলায় পল্লবীস্থ শরিয়তপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে, আমিনুল ইসলাম বুলু প্রার্থী হওয়ায় শরীয়তপুর-২ আসনের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাস্তা-ঘাট, হাট-বাজার, ক্লাব-চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র আলোচনা তাকে ঘিরে। তিনি প্রার্থী হওয়ায় ভোটাররা উচ্ছ্বসিত। তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন শরীয়তপুর-২ আসনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আমিনুল ইসলাম বুলু বলেন, দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন গনমাধ্যমে মোবাইলের মিনিট ও এমবি আনলিমিটেড করার জন্য আমরা জোর দাবি জানিয়ে আসছি এবং পাশা পাশা সব সময় জনগণের পক্ষে থাকার চেষ্টা করেছি। তিনি জনবান্ধব, কর্মীবান্ধব, দলবান্ধব বিকল্পধারার নেতা। তিনি বিকল্পধারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছেন, নীতি-নৈতিকতার চর্চা করেছেন। অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় স্মার্ট শরীয়তপুর-২ আসন গড়তে ভোটাররা তাকেই বেছে নিবে বলে আশা করেন তিনি। এ সময়  উপস্থিত ছিলেন শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো. বাচ্চু বেপারী, আঃ রহিম মাঝি, যুবলীগ নেতা আব্দুল খালেক খালাসী প্রমুখ ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com