ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে জয়িতা সম্মাননা পেল ৪ জন নারী

বিশেষ প্রতিনিধি , খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৯উপজেলা থেকে নির্বাচিত ৪জন জয়িতাদের সম্মাননা ও ২০২২-২০২৩ অর্থবছরের নির্বাচিত ১০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ২ লক্ষ ৯০ হাজার অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

 

৯ ডিসেম্বর ২০২৩ শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে জয়িতাদের সম্মাননা স্বারক, সরকারিভাবে রেজিষ্ট্রিকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের এ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

এবারের জয়িতা সম্মাননায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মহালছড়ির নোয়া পাড়ার মিতা চাকমা,সফল জননী হিসেবে দীঘিনালার বড়াদম এলাকার ইন্দিরা চাকমা,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মানিকছড়ির মহামুনি পাড়ার জামেনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খাগড়াছড়ি সদরের পেরাছড়া হেডম্যান পাড়ার রাঙ্গাবী চাকমা।

 

আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুক্তা ধর,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ ও জয়িতা সম্মাননা প্রাপ্ত নারীরা।

 

বক্তারা বলেন,নারী আজ অদম্য সাহসের সাথে নিজেদেররকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকুলতাকে জয়করে জয়িতারা তৃণমূল থেকে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন।

 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন,শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নারী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com