ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে বেগম রোকেয়া দিবস পালিত

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে  যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

 

৯ ডিসেম্বর ২০২৩, শনিবার সকালে র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে , উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইনস্পেক্টর ইফতেখার উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম ও সম্পাদক এডভোকেট কবির হোসেন সহ প্রমূখ।

 

অনুষ্ঠানে জয়ীতাদের সম্মাননা স্মারক ও সেচ্ছাসেবী দুটি মহিলা সমিতির মাঝে সরকারী অনুদানের ৫৫ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।

 

এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com