ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে ঝরনায় হারিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করলো পুলিশ

মিরসরাই ,চট্টগ্রাম প্রতিনিধি:
মিরসরাইয়ের বাওয়াছড়া পাহাড়ি ঝরনায় ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় ট্রাক চালকের সহকারি।

 

৯ ডিসেম্বর ২০২৩ শনিবার উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া পাহাড়ের ভেতর থেকে তাকে খুঁজে বের করে পুলিশ। সাইফুল বগুড়া জেলার শাহাজাহান পুর থানার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

 

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলান জানান, শুক্রবার বিকেলে মিরসরাইয়ের ডাকঘর এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে ট্রাক রেখে কয়েক জন চালক ও চালকের সহকারি ওয়াহেদপুর বাওয়াছড়া ঝরনায় ঘুরতে যায়। এ সময় অন্যরা পাহাড় থেকে বেরিয়ে এলেও সাইফুল হারিয়ে যায়। বিষয়টি আমাদের অবহিত করা হলে শুক্রবার রাত থেকে অভিযান চালিয়ে শনিবার (৯ ডিসেম্বর) তাকে খুঁজে পেয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। পরে তার ট্রাক চালক রফিকুল ইসলামের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com