ঢাকা, , ,
ঢাকা, , ,

বিজিবি’র প্রশিক্ষিত কুকুরের সহায়তায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবা পাউডার উদ্ধার

সীতাকুণ্ড , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিজিবি’র প্রশিক্ষিত কুকুর রানীর সহায়তায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস থেকে দুই কোটি টাকার ইয়াবা তৈরির গুড়া পাউডার উদ্ধার করা হয়েছে। পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি।

 

১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সকালে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।

 

অভিযানকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবি’র প্রশিক্ষিত কুকুর রানীর সহায়তায় বাসের ভেতরে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ২ কেজি ইয়াবা তৈরীর গুড়া পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com